1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৪০ বার
178

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের কানুনগো হাবিবুর রহমান, চন্দনবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলিম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আরিফ বিন জাহিদ, পুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেনসহ রাজস্ব প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া বলেন, “ইউএনও এম এ মুহাইমিন আল জিহান মহোদয়ের নেতৃত্বে মনোহরদীতে ভূমি প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি সবসময় আন্তরিক ছিলেন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তুলতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার চাকরি জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

বিদায়ী বক্তব্যে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান বলেন, মনোহরদীতে দায়িত্ব পালন আমার কর্মজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। এখানকার মানুষ, সহকর্মী এবং রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা ছাড়া কোনো অর্জনই সম্ভব হতো না। সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে মনোহরদীর মানুষের ভালোবাসা ও সহকর্মীদের আন্তরিকতা সবসময় মনে থাকবে। নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাব।”

অনুষ্ঠানে রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে ভূমি অফিসের বিদায়ী কর্মকর্তাদেরও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা ইউএনওর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT