1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মনোহরদীতে স্কুলের গেট নেই, ঝুঁকিতে শিক্ষার্থীরা

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩৫৬ বার
46

সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সীমানা দেয়াল নির্মিত হলেও গেটের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

উপজেলার পীরপুর ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হয়েছে। সীমানা দেয়ালও নির্মিত হয়েছে এর। চালাকচর- কটিয়াদী ব্যস্ত সড়কের পাশে এতে ঠিকাদার কর্তৃক গেট নির্মিত হলেও সেটি পুরনো ভবনের আড়ালে থাকার কারনে অকার্যকর ও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

এ গেটের পাশাপাশি স্কুলের উত্তর পার্শ্বে আরো একটি গেটের জন্য সীমানা দেয়ালের মধ্যে জায়গা ফাঁকা রাখা হলেও সেখানে কোন গেটের অস্তিত্ব নেই। ফলে শিক্ষার্থীরা স্কুল থেকে হুটহাট দৌড়ে বেরিয়ে উত্তর পার্শ্বের রাস্তায় গিয়ে পড়ছে। এতে রাস্তায় চলাচলকারী যানবাহনের কারনে শিক্ষার্থীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া ঠ্যালাগাড়ি, ভ্যানগাড়ি ইত্যাদি নানা ঝন্ঝাল অবাধে স্কুলের ভেতরে রেখে স্কুলের পরিবেশ বিনষ্ট করা হয়ে থাকে।

স্কুল কর্তৃপক্ষ জানান, তারা গেট নিয়ে একাধিকবার ঠিকাদারের সাথে কথা বলেছেন, কিন্তু সুরাহা হয়নি। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে তারা দিনাতিপাত করছেন।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম জানান, ঠিকাদার তার নির্ধারিত স্থানে গেট নির্মান করেছেন। তবে পুরনো অব্যবহৃত ভবনটি অপসারিত না হওয়ায় সে গেটটি ব্যবহার করা যাচ্ছে না। আর উত্তর পাশের গেটটি স্কুল কর্তৃপক্ষের অনুরোধে অতিরক্ত একটি গেট হিসেবে ঠিকাদার করে দেয়ার কথা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT