1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ভাবির সঙ্গে পরকীয়া, আপন করে পেতে ভাইকে হত্যা

ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩০২ বার
31

ডেস্ক রিপোর্ট : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় হত্যা মামলার আসামি ওয়াসিম (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে টঙ্গীবাড়ী থানার ওসি রাজিব খান এ তথ্য জানান।

এর আগে বুধবার (২৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার কান্দাপাড়া গ্রামের আমির হোসেন বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওয়াসিম তার আপন বড় ভাই বশিরের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। বিষয়টি তার ভাই জেনে ফেলায় গত ৩০ জুলাই তাকে খুন করে।

এদিকে এ ঘটনায় নিহতের চাচা বাবুল বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে ওয়াসিম পলাতক ছিলেন। পরে ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ট্র্যাকিং করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT