1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৩০ বার
192

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবোতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে চার কেজি অবৈধ গাঁজাসহ এক নারীসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১৮ ও ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা ও ধুকুন্দি এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

​থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাবো থানার এসআই মোহাম্মদ নবী হোসেনের নেতৃত্বে একটি দল বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় ডিউটি করছিল। এসময় বারৈচা সাকিনস্থ লাবিবা বাস কাউন্টারের সামনে থেকে রুপালী খাতুন (৪০) নামের এক নারীকে তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুপালী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বাসিন্দা। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। এর পরদিন ১৯ এপ্রিল সকালে মহাসড়কের ধুকুন্দি চিপাঘাট এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। এসআই মোঃ মাহবুব আলীর নেতৃত্বে পুলিশি তল্লাশিকালে ২ কেজি গাঁজাসহ মো: রবিউল ইসলাম (৩০) ও মো: কাশেম মিয়া (৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। রবিউল ইসলাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং কাশেম মিয়া হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাসিন্দা। এ বিষয়ে বেলাবো থানা প্রশাসন জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ জানান, মহাসড়ক ব্যবহার করে মাদক পাচার রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং বারৈচা ও ধুকুন্দির মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT