1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৬০ বার
143

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবো উপজেলা নারায়ণপুর ইউনিয়নের আমলাব নারায়ণপুর মরজাল (এ.এন.এম) উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দো’য়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় টায় আমলাব নারায়ণপুর মরজাল (এ.এন.এম) উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে এ বিদায় ও দো’য়া অনুষ্ঠিত হয়।

আমলাব নারায়ণপুর মরজাল (এ.এন.এম) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন সরকারের সভাপতিত্বে বিদ্যালয়টির সহকারী শিক্ষক আছমা পারভীন ও ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, বারৈচা বাজার সমবায় (বর্ণিক) সমিতির সভাপতি মোঃ মশিউজ্জামান (মশি), নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুঠির বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ (বি.এ), অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তনয় মোঃ ইউনুস সরকার, শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের প্রভাষক নূর নবী, সাবেক ছাত্রনেতা ও বেলাবো উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ মাহালম আহমেদ, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ সাদেক মিয়া’সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

নারায়ণপুর ইউনিয়নের আমলাব নারায়ণপুর মরজাল (এ.এন.এম) উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা কখনে বিফলে যায়না, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাই একদিন এ দেশের হাল ধরবে, শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT