1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে সড়ক দূর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩১৬ বার
80

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে সিএনজি ও বাইসাইকেলের মুখোমুখি সংর্ঘষে শাহাদাত হোসেন শুক্কুর (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পোড়াদিয়া-বেলাব রাস্তার রাধাখালী ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন শুক্কুর উপজেলার বিন্নাবাইদ ইউনিয়ন চরছায়েট গ্রামের মোঃ মুছা মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সকালে শুক্কুর বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে পোড়াদিয়া যাওয়ার জন্য বাইসাইকেল যোগে বের হয়। সে রাধাখালী ব্রীজ এলাকায় পৌঁছালে পোড়াদিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজির সাথে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বেলাবো থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা সিএনজিটি আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT