1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৭৮ বার
32

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পায়রা অবমুক্তকরণ, বড়িবাড়ি বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার সারাদিনব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, বেলাব উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজরুল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ’সহ উপজেলার সব বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT