1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

বেলাবতে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ তিনজন গ্রেপ্তার

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ বার
25

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপত সারোয়ার হোসেন অপু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুকে মাদক’সহ তার বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসষ্ঠান্ড এলাকায়
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিবকে গ্রেফতার করা হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, সারোয়ার হোসেন অপুকে তার বাড়ি থেকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে
শিবপুর থানায় জুলাইয়ে ছাত্রজনতার উপর হামলা ও হত্যা মামলায় মোঃ ইমাম হোসেন শেখ ও আব্দুল মোতালিবকে বেলাব থানা পুলিশের সহযোগীতায় শিবপুর থানা পুলিশ গ্রেফতার করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আফজাল হোসাইন জানান,গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ডে এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT