1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেলাবতে আব্দুল হামিদ একুশে বই মেলার উদ্বোধন

আলমগীর পাঠান
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৫ বার
65

আলমগীর পাঠান , নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে নারায়ণপুর মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদও লাল সবুজ চেতনা সংসদ এর উদ্যোগে আবদুল হামিদ একুশে বইমেলা ২০২৩ তিন দিন ব্যাপী উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৯ ফেব্রুয়ারী) নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় মাঠে উক্ত বই মেলা অনুষ্টিত হয়। আগামী ২১ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার পর্যন্ত চলবে উক্ত মেলা।

নারায়ণপুর লাল সবুজ চেতনা সংসদের সভাপতি কাজী শামিম হাসানের সভাপতিত্বে ও নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের,

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলাম, লাল সবুজ চেতনা সংসদের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান রুস্তম,নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ খোর্শেদ আলম,

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভনিং বডির সদস্য মোঃ সালাউদ্দিন, মোঃ কামাল হোসেন, মোঃ সাখাওয়াত হোসেন সবুজ’সহ প্রমুখ।

উক্ত বই মেলায় স্টল গুলোতে ইন্জিনিয়ার খায়রুল বাকেরের লেখা ‘একাত্তরের রণাঙ্গনে সল্লাবাদ ও নারায়নপুর এলাকার মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা”,”একটি গ্রেনেড আগরতলা মামলা সার্জেন্ট জলিল” এবং”আমার স্মৃতিতে ভাস্বর যত ঘটনা” সংবলিত বই স্থান পায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT