1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৫৩ বার
Oplus_131072
158

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৪ এপ্রিল)। ১৯৭১ সালের এ দিনে ভৈরব ব্রিজের কাছে আশুগঞ্জে মরণপণ যুদ্ধে তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন শহীদ হন। মুক্তিযুদ্ধে তিনি তৎকালীন ইস্টবেঙ্গল রেজিমেন্ট ক্যাপ্টেন নাসিমের অধীনে যুদ্ধ করেন। হানাদার বাহিনী স্যাবর জেট দ্বারা আক্রমণ করে ও শত্রু সেনাদের হেলিকপ্টারে নামিয়ে দেয়।

দু-পক্ষের তুমুল সংঘর্ষে তিনি মারা যান। খুররম ঢাকা কলেজের মেধাবী ছাত্র ছিলেন।তারই ভাই এনায়েত উদ্দিন মো. কায়সার খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৫৩ সালে নরসিংদীর বেলাবো উপজেলার হোসেননগর গ্রামে খাঁন পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

বাবা আলাউদ্দিন খাঁন তৎকালীন বাংলাদেশ জুট বোর্ডের পরিচালক ছিলেন। সাত ভাই বোনের মধ্যে নজিব উদ্দিন খাঁন খুররম ছিলেন চতুর্থ। ২০২৪ সালে এই বীরযোদ্ধাকে সরকার স্বাধীনতা পদক (মরণোত্তর) প্রদান করেন

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষে সহোদর সোনিয়া এন্ড সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উদ্দিন মো. কায়সার খান আগামী সোমবার (২০ এপ্রিল) নরসিংদীর বেলাবো হোসেন নগরে শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজে স্মরণসভার আয়োজন করেছেন বলেও জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT