1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

বিপুল সংখ্যক চোরাই ফোন সহ শীর্ষ সন্ত্রাসী বক্কর গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৯১ বার
439

রাজধানীর ভাটারায় বিপুল সংখ্যক ছিনতাই হওয়া মোবাইল ফোন সহ শীর্ষ সন্ত্রাসী আবু বক্কর (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় (২ আগস্ট) ঢাকা মহানগরের ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত আবু বক্কর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের এরশাদ আলী মোল্লার ছেলে।

পুলিশ জানায়, আবু বক্কর একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার আবু বক্করের বিরুদ্ধে ভাটারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণা করা হয়েছে।

এর আগে, শুক্রবার দিনগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারার নয়ানগর কোকাকোলা এলাকায় অভিযান চালিয়ে আবু বক্করের সহযোগী মো. হেলাল মিয়া (৪০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় হেলালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং একটি ডিজিটাল (নষ্ট) ক্যামেরা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT