1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

ফাইনালে উঠতে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৮৪ বার
69

চলতি কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার লড়বে হট ফেবারিট আর্জেন্টিনা এবং গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কেমন হবে দুই দলের একাদশ?

আর্জেন্টিনার জন্য একটু দুশ্চিন্তা আছে বৈকি। আগের ম্যাচে স্প্যানিশ রেফারি মাতিও লাহোজ যেভাবে হলুদ কার্ডের বন্যা বইয়ে দিয়েছিলেন, সেজন্য আর্জেন্টিনার দুই ফুটবলার এরই মধ্যে এক ম্যাচ নিষিদ্ধ হয়ে গেছেন।

এদিকে আর্জেন্টিনার ডিফেন্ডার মন্টিয়েল ও আকুনা দুটি করে হলুদ কার্ড পাওয়ায় সেমিফাইনালে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। মন্টিয়েল গত ম্যাচে শুরুর একাদশে না থাকলেও আকুনা ছিলেন। আকুনার সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজও সম্ভবত ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকবে না। ঢুকবেন নিকোলাশ তাগফিয়ালিগো। আর চোট কাটিয়ে দলে ফিরছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

অন্যদিকে ক্রোয়েশিয়ার কোচ স্লাতকো দালিচের একাদশ নিয়ে তেমন দুশ্চিন্তা নেই বললেই চলে। পূর্ণ ফিট দলই পাচ্ছেন তিনি। ব্রাজিলের বিপক্ষে জেতা ম্যাচের শুরুর একাদশই অপরিবর্তিত রাখার কথা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ-এমিলিয়ানো মার্টিনেজ (গোল রক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, আলভারেজ।

ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ- লিভাকোভিচ (গোলরক্ষক), জুরানকভিচ, লভরেন, জিভারডিওল, সোসা, লুকা মদ্রিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, পেসেলিচ, ক্রামারিচ, পেরিসিচ।

স্পোর্টস ডেস্ক / নরসিংদীর কন্ঠস্বর / এস হোসেন

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT