1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে ট্রাকের সংঘর্ষ এড়াতে অটো উল্টে সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ আহত ৬ “স্বাধীনতার পর দুর্গাপূজায় এবার সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে” : স্বাস্থ্যমন্ত্রী মারা গেলেন নরসিংদী মডেল কলেজের শিক্ষক মোসাদ্দেক হাসান পলাশে শিয়ালের কামড়ে চার ঘন্টায় ১০ জন আহত ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু বেলাবোতে ইছার মাথার ধাক্কায় শিশু নোহার মৃত্যু পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে ডেঙ্গুতে সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকীতে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল রায়পুরা ম্যারাথন ৯ অক্টোবর, এতিম শিক্ষার্থীদের জন্য ব্যয় হবে রেজিষ্ট্রেশন ফি এর অংশ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ বৈঠক করেছেন।

নিউইয়র্কের স্থায়ীয় সময় শুক্রবার (২৫সেপ্টেম্বর) দুপুরে জাতিসংঘ সদরদপ্তরের ইউএন বাইল্যাটেরাল বুথ (গ্যাল-৭)-এ অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক একথা জানান।

তিনি জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করা হয়।

প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা-রিয়াদ সম্পর্ক আরও এগিয়ে নিতে সৌদি আরবের আগ্রহের কথা তুলে ধরেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT