1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

পাঁচদোনায় মমতাজ মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শোক দিবস পালন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩২০ বার
111

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পাচদোনা ইউনিয়নের চাকশালে মমতাজ মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ সেপ্টেম্বর) দুপুরে মমতাজ মনোয়ারা ইন্সটিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।

নরসিংদী জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ডক্টর ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীর সভাপতিত্বে ও ইন্সটিটিউটের অধ্যক্ষ কামাল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম এম সিদ্দিক। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT