1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল রায়পুরায় বাবাকে বাঁচাতে গিয়ে হামলায় ছেলের মৃত্যু ঘোড়াশালে প্লাস্টিক কারখানার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু মনোহরদীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ স্কুল ছাত্র লামিম, থানায় বাবার জিডি পলাশে প্রবাসীর বাড়ি থেকে ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি নরসিংদীতে বাবার ভালোবাসা ও ত্যাগের গল্পে সাজাল পূজামণ্ডপ পলাশে রিকের প্রকল্প সমাপনী ও ভবিষ্যৎ কর্মপন্থা সভা অনুষ্ঠিত মহাখালীতে প্রবীর সাহার রক্ষাকালী মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

পলাশে ৭দিন ব্যাপী শিক্ষিত বেকার যুবদের উলের পণ্য তৈরীর প্রশিক্ষণ শুরু

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩২১ বার

মো: আশাদউল্লাহ মনা : ” স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে শিক্ষিত বেকার যুবদের আত্মকর্মসংস্থানের উপযোগী করে তোলার জন্য উলের পণ্য তৈরী বিষয়ক এক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দড়িহাওলা পাড়া গ্রামে ৩০ জন শিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের নিয়ে ৭ দিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক এ প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার তানজীমা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষক মোসাঃ রেহানা বেগম ও যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী রহিমা আক্তার।

উপজেলা যুব উন্নয়ন অফিসার তানজীমা পারভীন এ সময় বলেন, আত্মকর্মসংস্থানের কর্মক্ষম হিসেবে তৈরী করতে উলের পণ্য তৈরী প্রশিক্ষণ নিয়ে এসব পুরুষ-মহিলারা বেকারত্ব থেকে কর্মক্ষমে যোগ দিয়ে নিজেরা এখন উৎসাহ পাবে। সবাই ঘরে বসে এ সকল পণ্য তৈরী করে আত্মনির্ভরশীল হবে। তাছাড়া তাদের প্রশিক্ষন চলাকালীন সময়ে তাদের যাতায়াত ভাড়াও প্রদান করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT