1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পলাশে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩২১ বার
61

মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্বাবধানে “ইন্টারনেট আসক্তির ক্ষতি” এ শ্লোগান ধারণ করে পলাশে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম বিদ্যালয় মাঠে বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

পরে দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো উপন্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার।

এ মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১৪টি স্টলে শিক্ষার্থীরা অংশ নেয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT