1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

পলাশে ৪০০ মুক্তিযোদ্ধা পেল ডিজিটাল সার্টিফিকেট-স্মার্ট কার্ড

সিয়াম সরকার
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৫ বার
97

সিয়াম সরকার : প্রথম বারের মতো নরসিংদীর পলাশ উপজেলায় ৪০০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে পলাশ উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব স্বাক্ষরিত এসব ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেয়া হয়।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী পিএএ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বীর মুক্তিযোদ্ধাগণদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা
কমান্ডার মোজাম্মেল হক মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT