1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

পলাশে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৫৯৪ বার
88

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে চাঞ্চল্যকর দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম রিজু (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃত মঞ্জুরুল ইসলাম রিজু নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার মাইন উদ্দিন মিয়ার ছেলে।

আজ সোমবার (১ এপ্রিল) সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

এসময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ মার্চ পলাশের চরনগরদীতে দেলোয়ারা বেগমকে তার নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনার পরপরই রহস্য উদঘাটনে নামে জেলা গোয়েন্দা পুলিশ। পরে গতকাল (৩১ মার্চ) নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় মঞ্জুরুল ইসলাম রিজুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে হত্যাকাণ্ডের ঘটনাটি স্বীকার করেন।

এসময় তিনি আরো জানান, দোলোয়ারা বেগম এর দুই ছেলে প্রবাসী এবং সে বাড়িতে একা থাকে তাই তার কাছে অনেক টাকা পয়সা থাকবে এমন ধারণা থেকেই সে মঞ্জুরুল ইসলাম রিজু তাকে হত্যা করে। কিন্তু ঘরে টাকা পয়সা না পেয়ে এসময় দোলোয়ারার শরীরে থাকা স্বর্ণের কানের দুল, নাকফুল ও মোবাইল ফোন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এঘটনার হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি বটি ও লুণ্ঠিত কানের দুল ও নাকফুল উদ্ধার করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT