1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী

পলাশে নিজের ঘরে মিলল বৃদ্ধার গলাকাটা মরদেহ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৭৪১ বার
39

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে বাড়ির ঘরের ভিতরে ঢুকে দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীকে গলাকেটে জবাই করে হত্যা করেছে দুবৃত্তরা। নিহত দেলোয়ারা পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্রামের মৃত মালেক দেওয়ানের স্ত্রী।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চরনগরদী গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, নিহত দেলোয়ারা বেগমের স্বামী মারা যাওয়ার পর অর্থনৈতিক মুক্তির আশায় দুই ছেলে বিদেশে পাড়ি জমায়। এক মেয়ের বিয়ে হওয়ার পর দেলোয়ারা বেগম একাই নিজ বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো আজ মঙ্গলবার মাগরিবের নামাজের পর সবজি কাটছিলেন ওই বৃদ্ধা নারী। এরই মধ্যে সন্ধ্যা ৭টার দিকে নিজ ঘরের বিছানায় গলাকাটা জবাই করা অবস্থায় তার লাশ দেখতে পায় প্রতিবেশিরা। পরে খবর পেয়ে নিহতের স্বজনার ছুটে আসেন।

এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইরভেষ্টিগেশন (পিবিআই) নরসিংদী ও পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকান্ডের তদন্ত শুরু করেছে।

পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই তদন্ত শুরু করেছি। আশা রাখছি স্বল্প সময়ের মধ্যেই রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT