1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

পলাশে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৬২ বার
75

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলায়ও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন।

সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য দফতরের আয়োজনে উপজেলা সন্মেলন কক্ষে সোমবার (২৪ জুলাই) সকালে সৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মৎস্য চাষী,মৎস্যজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল আলম জানান, বাংলাদেশ একটি ছোট দেশ হলেও মাছ উৎপাদনে পিছিয়ে নেই। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীন জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। সুস্বাদু পানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে দ্বিতীয়। বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম স্থান ধরে রেখেছে। পলাশ উপজেলা আয়তনে ছোট হলেও মাছ উৎপাদনে এর অবস্থান অনেক উপরে। পলাশ উপজেলায় ৬৫৫ হেক্টর জায়গায় ৩ হাজার ৩১০টি পুকুরে ২ হাজার ৭৫০ চাষী মৎস্য চাষের সাথে জড়িত। উপজেলায় গত বছর মাছের উৎপাদন ছিল প্রায় ৫ হাজার মেট্রিকটন। যা চাহিদার তুলনায় অনেক বেশি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মাহমুদা আক্তার,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, সাংবাদিক নাসিম আজাদ সহ দফতরের মাঠ পর্যায়ের সহকারী ও বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়ার সাংবাদিক বৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT