1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

পলাশে চলন্ত টয়োটা গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪০৬ বার
50

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় চলন্ত টয়োটা প্রভক্স গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার খানেপুর কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের সামনের সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাড়ির চালক আশিকুল ইসলাম জানান, রাজধানীর ঢাকার ফারুক নামে এক ব্যবসায়ীর একটি টয়োটা প্রভক্স গাড়ি ভাড়ায় চালান তিনি। রবিবার (৯ এপ্রিল) বিকেলে ঢাকা থেকে দুই যাত্রীকে নিয়ে পলাশ উপজেলার সারকারখানা এলাকায় আসেন। পরে রাত ৮টার দিকে সারকারখানায় কাজ শেষে তাদের নিয়ে ঢাকায় ফিটছলেন তিনি। কিন্ত হঠাৎ গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। পরে তিনি এই আগুন নিভানোর চেষ্টা করেন। আগুন নিভাতে ব্যার্থ হয়ে ৯৯৯ এ কল করেন আশিকুল। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। এতোক্ষণে গাড়ির সব কিছু পুড়ে যায়। খবর পেয়ে আজ রাত ১২টার দিকে গাড়ির মালিক ফারুক ঢাকা থেকে খানেপুর এলাকায় ঘটনাস্থলে পৌঁছায়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী জানান, খানেপুর এলাকায় চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুটি ইউনিট এই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT