1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

পলাশে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

রাসেল আহম্মেদ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৫২৮ বার
28

রাসেল আহম্মেদ : চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন ও কৃষক সোহরাব মিয়ার জমির ধান কেটে দেন তারা।

ধান কাটা কর্মসূচিতে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে সকাল ৮টা থেকে ১৫ জনের সহযোগিতায় এ ধান কাটা কর্মসূচি শুরু হয়।

এতে অংশ নেন পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরান, সাইফুল ইসলাম, সাব্বির হোসেন, সজিব মিয়া, শাহজালাল আহমেদ , মিশকাত প্রমুখ। 

এসময় কৃষক আনোয়ার হোসেন বলেন, ঝড়বৃষ্টির শঙ্কা ও শ্রমিক সংকটের আশংকায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জমির ধানগুলো কেটে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি। 

ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে  প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে কৃষকের ঘুরে তুলে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা নরসিংদী জেলা ছাত্রলীগের নির্দেষে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ ছাত্রলীগ কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি।

তিনি আরো বলেন, চাহিদা অনুযায়ী কৃষকদের সকল সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT