1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

পলাশে আলু চাষে কৃষকের ভাগ্য বদলের স্বপ্ন

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৫৫৮ বার
129

নরসিংদীর পলাশ উপজেলার কৃষকরা এখন আলুতেই আগামী দিনের স্বপ্ন বুনছেন। তাই বাম্পার ফলনের আশায় এখন তারা আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কৃষকদের আশা, সরকার ধানের মতো আলুও কিনবেন ভালো দামে। এজন্য কৃষি মন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি তাদের দাবি এখন থেকেই যেন বিদেশে আলু রফতানিতে উদ্যোগ গ্রহণ করা হয়।

পলাশ উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্য অনুযায়ী, সমগ্র উপজেলায় এবার আলু আবাদের লক্ষ্যমাত্রা ৬৪ হেক্টর নির্ধারণ করা হলেও আবাদ করা হয়েছে ৬৫ হেক্টর জমিতে। আর এই লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে কৃষকরা এবার উন্নত জাতের- এ্যারিস্ট্রিক, কার্ডিনাল, ডায়ামন্ড, লরা, ক্যারেজ আলু এবং দেশি জাতের- পাকরি, পাহারি পাকরি, বট পাকরি, তেল পাকরি, ফাটা পাকরি, রোমানা ও নলিতাসহ অন্যান্য জাতের আলু চাষ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গজারিয়া, চরসিন্দুর, জিনারদী ও ডাংগা ইউনিয়নের কৃষকরা এখন আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তারা নিড়িকাচি দিয়ে আলু নিড়ানি দিচ্ছে এবং কোদাল দিয়ে কেইল বাঁধাই করছেন। কেউ কেউ রোগ প্রতিরোধের জন্য ছত্রাকনাশক, ভিটামিন, সার ও নানা অনুখাদ্য উপরি প্রয়োগ করছেন।

উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামের সাদেকুর রহমান, পূর্বপাড়ার সুমন মিয়া, দক্ষিণ পাড়ার রিপনসহ অনেকে জানান, ভালো ফলন ও ভালো দাম পাওয়ার আশায় এবার তারা আলু চাষ করেছেন। সেই স্বপ্ন বুকে নিয়েই তারা আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

তাদের দাবি, কৃষকদের স্বার্থে সরকার আলুর ভালো দাম নিশ্চিত করবেন। এজন্য সংশ্লিষ্টরা বিদেশ থেকে আলু আমদানি বন্ধ করবেন এবং বিদেশে আলু রফতানির জন্য এখন থেকেই উদ্যোগ নিবেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু নাদির এস এ সিদ্দিকী জানান, আলুর বাম্পার ফলন নিশ্চিত করতে কৃষি বিভাগ কৃষকদের সাথে নিয়মিত ব্যাক্তিগত যোগাযোগ, উঠান বৈঠক ও মাঠ সভা অব্যাহত রেখেছে। কৃষকদের সচেতনতা বাড়াতে ঘোড়াশাল পৌরসভাসহ উপজেলার চারটি ইউনিয়নে লিফলেট বিতরণ করা হচ্ছে। কৃষি বিভাগের পরামর্শ মতো আলুর পরিচর্যা করলে এবং আবহাওয়া শেষ পর্যন্ত অনুকুলে থাকলে কৃষকরা বাম্পার ফলন পাবেন বলে তিনি আশাবাদী।

নরসিংদীর কন্ঠস্বর / নাসিম আজাদ / স. এস হোসেন

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT