1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে আবারো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস নির্বাচিত

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৫২৭ বার
47

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উপজেলা পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৬ মে) নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। প্রকাশিত ফলাফলে পলাশ উপজেলায় এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করেছে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস ২য় বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন তিনি। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর উপজেলা পর্যায়ে তিনি ১ম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। এছাড়াও এবার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ২য় বারের মতো রাহিমা আক্তার নির্বাচিত হন। প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস জানান, এ সাফল্যের জন্য বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি, শিক্ষক, শিক্ষা প্রশাসন ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ। এ অর্জন আমার দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। সবার আর্শিবাদ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT