1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬৬ বার
63

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ফাইজুল মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৩ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফাইজুল মিয়া শিবপুর উপজেলার ভরতের কান্দি এলাকার হোসেন মোল্লার ছেলে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানিয়েছেন তার বাবা হোসেন মোল্লা।

প্রত্যেক্ষদর্শীরা জানান, সকালে নরসিংদী সরকারি কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীরা পুকুরের পূর্বপাশে মরদেহটি ভাসতে দেখে কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত কিশোর কলেজের শিক্ষার্থী না। গতকাল দিনের কোনো এক সময় গোসলে নেমে হয়ত তলিয়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে কলেজ কর্তৃপক্ষ। কিভাবে কি ঘটলো, সেটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT