1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীর রায়পুরায় অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৬১ বার
106

এম.আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ দুই জনকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন।

এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি পুরাণ বাজারের পেছনের রাস্থা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মধ্যনগর পশ্চিমপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে সহিদ মিয়া (৪৬) ও একই এলাকার রফিকুল ইসলাম এর ছেলে মোঃ ইয়াছিন (৩৮)।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে ২১ আগস্ট রাত ১১ঃ২৫ মিনিটে রায়পুরা থানার ওসি আজিজুর রহমানের তত্ত¡াবধানে উপজেলার বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মুরাদ হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন সময়ে পাড়াতলীর কাচারিকান্দি পুরাণ বাজারের পিছনের রাস্তা থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া ও মোঃ ইয়াছিন নামক দুই জনকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্ত ব্যাপাওে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT