1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীর কালাইগোবিন্দপুরের ব্যবসায়ী নিখোঁজ

এম এন মামুন আহমেদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪৮ বার
89

এম.এন মামুন আহমেদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারার কালাইগোবিন্দপুর এলাকার ভাই ভাই ট্রেডার্স এর স্বত্ত্বাধীকারী সোহেল সরকার (৪১) নয় দিন ধরে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সোহেল সরকার কালাইগোবিন্দপুর এলাকার নাসির উদ্দিন সরকারের ছেলে। তাঁর গায়ের রং ফর্সা ও উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি। মুখমন্ডল গোলাকার, মাথার চুল কিছুটা লালচে ও কালো রংয়ের। নিখোঁজের সময় তার পরনে ছিল প্যান্ট-শার্ট, উপরে কালো রংয়ের জ্যাকেট ও মাফলার।

নিখোঁজের পর আত্মীয় স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করে সোহেল সরকারকে না পেয়ে তাঁর বাবা সোমবার (২২ জানুয়ারী) নরসিংদী মডেল থানায় জিডি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সোহেল সরকার পেশায় ছিলেন একজন টাইলস ব্যবসায়ী। তার ব্যবসার মালামাল ক্রয় করার জন্য ঢাকার উদ্দেশ্য ১৭ জানুয়ারী সকালে বাসা থেকে বের হন। পরে আর তিনি বাসায় ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইলের দুইটি সিমে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।

তার বাবা নাসির উদ্দিন সরকার তার ছেলেকে খুঁজে পেতে থানা পুলিশসহ সকলের সহযোগিতা চেয়েছেন। তার সন্ধান পেলে নরসিংদী মডেল থানায় অথবা তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নাসির উদ্দিন সরকার।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT