1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

নরসিংদীর উপজেলা মোড়ে অত্যাধুনিক বিউটি পার্লার ‘এমএন মেকওভার’ উদ্বোধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩২ বার
89

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ‘এমএন মেকওভার’ নামে অত্যাধুনিক বিউটি পার্লার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী শহরের উপজেলা মোড়ে এই বিউটি পার্লার উদ্বোধন করেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু।এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র নূর মোহাম্মদ খন্দকার পারভেজ, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহজাহান ভুইয়া, এডভোকেট মো: মনিরুজ্জামান, ও ‘এম এন মেকওভার’ এর পরিচালক তানিয়া আক্তার।

উদ্বোধন শেষে এম এন মেকওভার এর পরিচালক তানিয়া আক্তার বলেন, আধুনিকতার ছোয়া দিতে আমাদের এই প্রতিষ্ঠানের সূচনা। আমরা অভিজ্ঞ কারিগর ও বিদেশি ভালো মানের পণ্যের মাধ্যমে আমাদের সেবাগ্রহিতাদের সুবিধা নিশ্চিত করবো।

এখানে সৌন্দর্যচর্চা বিষয়ক সব রকম সৌন্দর্যচর্চা বিষয়ক সব রকম সেবা মিলবে। বিয়ে সাজসহ বিভিন্ন সাজ থেকে শুরু করে ব্রাইডাল মেকওভার, হেয়ার কালার, হেয়ার রিবন্ডিং, হেয়ার কাটিং, মেকআপ, পেডিকিওর-মেনিকিউর, হাইড্রো ফেশিয়াল। অত্যাধুনিক এই বিউট পার্লারের ইন্টেরিয়রেও আনা হয়েছে অনেক নতুনত্ব। সৌন্দর্য পিপাসুরা বেশ স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের সার্ভিস উপভোগ করতে পারবেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT