1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

নরসিংদীতে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৩৮৭ বার
42

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। আজ শনিবার সকাল ১১টায় পঞ্চবটি বাজারের মতিন সাহেবের কাপড়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীনগর চরপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে বাছেদ (৩৮) ও উত্তরপাড়া গ্রামের মৃত বেদন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৮)।

শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মডেল থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া।

মডেল থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া জানান, শনিবার সকালে মাদক বহন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চবটি বাজারে এসআই মনোয়ার হোসেন তার ফোর্স সহ অভিযান পরিচালনা করে ২ মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বস্তায় ভর্তি ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।

এসময় তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা রজু করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT