1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৯০ বার
80

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায়  অটোরিকশা চালকসহ ৩ জন নিহত হয়েছে। বুধবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে শিবপুরের ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দনগরের ফিডার রোড সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবপুরের পালপাড়া এলাকার মো: রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩), কামারগাঁও এলাকার মো: নজরুল ইসলামের ছেলে অটোরিকশা চালক নাসির উদ্দীন (২৫) ও ফরিদপুরের নগরকান্দার তোতা মুন্সির ছেলে শাহিন হোসেন (২৮)। তারা তিনজনই অটোরিকশায় ছিলেন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে অটোরিকশা চালক নাসির উদ্দীন দুইজন যাত্রী নিয়ে শিবপুরের ইটাখোলার দিকে যাছিলেন। পরে সৈয়দ নগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা অটোরিকশাটি রাত ১২টার দিকে মহাসড়কে উঠতে যাচ্ছিল। এসময় অজ্ঞাত কোনো যানবাহন অটোরিকশাটিকে ধাক্কা দেয়।এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই অটো চালক নিহত হয়। পরে অজ্ঞাত যানটি পালিয়ে যায়।

এ ঘটনার পর স্থানীয়রা গুরতর আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে জানান, হাসপাতালের তত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: আবু খায়ের জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। নিহতের স্বজনরা এসে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করেন। তারই প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT