1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

নরসিংদীতে মায়ের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৪৩০ বার
89

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মেঘনা নদীতে মায়ের সঙ্গে গোসলে নেমে নিখোঁজের ৩১ ঘন্টা পর তাওহীদ মিয়া নামে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারসংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফরিদুল আলম।

এর আগে বুধবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাখরনগর বাজারসংলগ্ন মেঘনা নদীর ঘাটে মায়ের সঙ্গে গোসলে গিয়ে তাওহীদ মিয়া নিখোঁজ হয়। নিহত তাওহীদ নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের লিটন মিয়ার ছেলে। সে স্থানীয় কাজির কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিল।

নৌ পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিন মেঘনা নদীর ওই ঘাটে ছেলে তাওহীদকে নিয়ে গোসল করতে আসেন রেখা বেগম। বুধবার সকালে ১০টার দিকে প্রতিদিনের মত রেখা ও তাওহীদ ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করছিলেন। গোসল শেষে পাড়ে উঠার সময় সাথে তাওহীদকে দেখতে পাচ্ছিলেন না। পরে রেখার চিৎকার শোনে আশপাশের লোকজন এসে নদীতে ডুব ও জাল ফেলে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে করিমপুর নৌ পুলিশকে খবর দেয়া হলে তারা এসে উদ্ধার অভিযান শুরু করে। তারা বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোঁজাখোঁজি করে সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিযান বন্ধ ঘোষণা করেন।

পরে বৃহস্পতিবার সকালে আবার দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু হয়। স্থানীয়রা নৌ পুলিশের সাথে মিলে নৌকা করে জাল নিয়ে তাওহীদকে খোঁজা শুরু করে। একাধিক নৌকা দিয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজেও তাওহীদের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে সন্ধ্যা ৫টার দিকে ঘটনাস্থল থেকে কিছু দূরে তাওহীদের মরদেহ ভেসে উঠে। পরে তা উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।

শিশুটির মা রেখা বেগম বলেন, আমার ছেলে সাঁতার জানে। মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে সে অনেক সাঁতার কেটেছে। কিন্তু সে আমার সাথে নদীর ঘাটে গোসল করতে নেমে তলিয়ে গেল, আর আজকে লাশ হয়ে ভেসে উঠলো। আমি এটা কোনভাবেই মেনে নিতে পারছি না।

করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফরিদুল আলম জানান, আজ সন্ধা ৫ টার দিকে নিখোঁজ শিশুর
মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়। পরে তার পরিবার বিনা ময়নাতদন্তে আবেদন করলে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT