1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদী জিরো পয়েন্টে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নরসিংদীতে দুদুকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৩১০ বার
77

নরসিংদীতে দুর্নীতিদমন কমিশনের (দুদক) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুর্নীতি প্রতিরোধে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ নভেম্বর) নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা কক্ষে এই আলোচনা সভা শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা গাজীপুরের সহকারী পরিচালক মোঃ সাইদুজ্জামান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের উপ-সহকারী পরিচালক আহম্মেদ আশরাফ চৌধুরী।

এসময় আরও বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির মনোহরদী উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান সরকার মানিক, রায়পুরা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, শিবপুরের সভাপতি নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা শাখার সিনিয়র সদস্য হলধর দাস, জেলা শাখার সদস্য মনজিল এ মিলাত, এড. ইয়ামিনা হাসানাত চৌধুরী, এড. আনোয়ারা সিদ্দিকী স্মৃতি, মাইনুল রহমান খান, বেলাব শাখার সদস্য রাবেয়া খাতুন শান্তি, জেলা সদস্য আলতাফ হোসেন নাজির, মুখলেছুর রহমান রানা, মনোহরদীর সম্পাদক আব্দুল বাতেন ফকির প্রমুখ।

নরসিংদী এবং গাজীপুর জেলা ও উপজেলা কমিটি সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সাইদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা অভিযোগ করবেন তাদের নাম গোপন রেখেই আমরা অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিবো। দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করার জন্য প্রতিরোধ কমিটি গঠন করা হয়। আমরা চাই না দুর্নীতির বিস্তার লাভ করুক। আমাদের প্রত্যাশা প্রতিরোধ কমিটির প্রচেষ্টায় যেন তুন প্রজন্মের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT