1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪৩১ বার
116

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় দেশীয় অস্ত্র চাপাতি ছোড়া সহ একটি প্রাইভেটকার জব্ধ করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে ২৩০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় মাদক বহনকারী ১টি পিকাপ জব্ধ করা হয়।

আজ বুধবার (১৯ জুলাই) বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানান জেলা গোয়েন্দা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার।

গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা দেবিদ্বার থানার মৃত আব্দুল খালেকের ছেলে মো: আব্দুল আউয়াল (৪২), খুলনা পাইকগাছা এলাকার শেখ রফিকুল ইসলামের ছেলে মো: আবিদ হাসান নাহিদ (২১), পাবনা ঈশ্বরদী থানার মৃত শওকত আলী ছেলে মো: ইমরান (৩০), ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর থানার শামসু মিয়ার ছেলে শাকিল আহমেদ একই থানার শামসু মিয়ার ছেলে আফজাল আহমেদ জনি (১৯)। গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন জেলার হলেও তারা ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করেন।

জেলা গোয়েন্দা কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার সকালে একদল আন্ত:জেলা ডাকাত দলের সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর এলকায় অভিযান চালায়।

এসময় ভেলানগর সততা হাসপাতালের সামনে ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে ডাকাতদের গতিবিধি সন্দেহ হলে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারে তল্লাসি চালিয়ে ৩টি চা-পাতি, ২টি ছুরি সহ দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে সকালে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহসড়কের কারারচর মদিনা জুট মিল এলাকায় অভিযান চালিয়ে দুইশত ত্রিশ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল সহ ফালান ও মনির মিয়া নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি পিকাপ আটক করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা নিয়েন্ত্রনে কাজ করছে পুলিশ। তারই ধারাবাহিকতায় দেশীয় অস্ত্র সহ ৫ আন্ত:জেলা ডাকাত ও দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদী সদর থানায় ডাকাতি ও শিবপুর থানায় মাদব দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT