1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯১ বার
134

নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম-বার এর নেতৃত্বে মাধবদী থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামানসহ ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো, নরসিংদীর মাধবদী থানার সাগরদী এলাকার মোঃ মতিনের ছেলে মোঃ ইব্রাহিম (৪০), একই এলাকার মোঃ বাছেদ এর ছেলে শফিকুল ইসলাম বাদল (৪০), মাধবদীর ডৌকাদি এলাকার জমির আলীর ছেলে মোঃ ইউনুস (৩৫), বালাপুরের জাবেদ আলীর ছেলে মোঃ আয়ুব (২৫), বিরামপুর এলাকার আব্দুল হালিমের ছেলে মোঃ শাহীন (৩৭),

নরসিংদী সদরের বানিয়াছল এলাকার মৃত আবু তাহের এর ছেলে মোঃ রুবেল (২৩), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালমদী এলাকার মোঃ জালালের ছেলে মোঃ শাহীন (২৩) ও যশোরের কোতয়ালী থানার সাজেআলী এলাকার আঃ ছাত্তারের ছেলে মোঃ জাহাঙ্গীর (৪০)।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার রাত ১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানাধীন চৌয়া সাকিনস্থ মতি সাহেবের প্রজেক্ট সংলগ্ন কালভার্টের উপর হতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন আন্তঃজেলা ডাকাত সদস্যকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি কাটার, ২টি রামদা, ১টি লোহার পাইপ, ১টি লোহার পাত ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ীসহ গ্রেফতার করেন।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় তারা পরস্পর সহযোগীতায় মাধবদী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্য ঘটনাস্থলে অস্ত্র গুলি ও দেশীয় অস্ত্র-সস্ত্র সহ সমবেত হয়েছিল। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে মাধবদী থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯A/১৯(F) ধারায় পৃথক পৃথক এজাহার দাখিল করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT