1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো এক নারীর

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৮ মে, ২০২৩
  • ৪৬৩ বার
106

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মমতাজ বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ মে) সকাল সোয়া ৮টায় নরসিংদীর বাদুয়ারচর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মমতাত নরসিংদী সদর উপজেলার দক্ষিণ বাদুয়ারচর এলাকার মৃত আব্দুল কাদিরের স্ত্রী।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নরসিংদী রেলস্টেশনের অদূরে বাদুয়ারচর এলাকার রেললাইন ধরে হাঁটতেছিলেন মমতাজ। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বাদুয়ারচর এলাকায় পৌঁছালে ওই নারীকে দেখে চালক হর্ণ বাজায়। পরে তিনি রেললাইন থেকে এক পা বাহিরে আনার সময় ট্রেনের হালকা ধাক্কা লেগে পাশেই ছিটকে পড়ে যান। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশে এএসআই রকিবুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু’র মামলা দায়ের করা হয়েছে।

#

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT