1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

ট্রেনে স্বর্ণের চেইন ছিনতাইকালে ২ নারী আটক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩৫৬ বার
88

আখাউড়া রেলওয়ে স্টেশনের আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে ছিনতাইকালে দুই নারীকে আটক করেছ পুলিশ। আজ শুক্রবার সকালে আদালতের নির্দেশে তাদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার ওসাইল্লা গ্রামের মো. রহিম মিয়ার স্ত্রী সাফিয়া আক্তার ও একই এলাকার আদিস মিয়ার স্ত্রী নাসিমা আক্তার।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিমল চন্দ্র চৌধুরী নামে এক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তার বোন ও ভগ্নিপতিকে তুলে দিতে যান। এ সময় ভিড়ের মধ্যে তার বোনের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর চেষ্টাকালে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সহযোগিতায় ওই দুই নারীকে আটক করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম শিকদার বলেন, ‘ওই দুই নারী ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় আগের চারটি ছিনতাই মামলা রয়েছে।’

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT