1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

জনতা আদর্শ বিদ্যাপীঠের কৃতি শিক্ষার্থী জিদান এখন (এমবিবিএস) ডাক্তার

জাহিদ হাসান
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭৩ বার
74

জাহিদ হাসান : সদ্য প্রকাশিত চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ২০১৭-১৮ সেশনের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রাকশিত হয়েছে। এই পরীক্ষার সফলভাবে পাশ করে (এমবিবিএস) হয়েছেন ডাঃ আকিল হায়দার জিদান। তার এই সাফল্যে পলাশের জনতা আদর্শ বিদ্যাপীঠের সকল শিক্ষক ও সহপাঠীরা খুবই আনন্দিত হয়েছে।

ডাঃ আকিল হায়দার জনতা আদর্শ বিদ্যাপীঠের ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জনতা জুটমিলের সাবেক কর্মকর্তা হায়দার শাহীন এবং মা আমিনা বেগমের একমাত্র সন্তান ডা: আকিল হায়দার জিদান। জিদান মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মিঞা পরিবার সন্তান।

জানা যায়, জিদান ছিলেন খুব মেধাবী ছাত্র। স্কুল জীবনের ১০ বছরের বেশির ভাগ সময়টাতেই সে ধরে রেখেছিলো ক্লাসের ১ম মেধাস্থান। বেশ কয়েকবার হয়েছেন স্কুলের শ্রেষ্ঠ শিক্ষার্থী। ডাঃ আকিল হায়দার জিদানের ইচ্ছে সে তার ডাক্তারী জীবনের সব সময় গরিব দুখী মানুষের সেবাই নিয়োজিত থাকবে।

ডা: আকিল হায়দার জিদান জানান, তিনি যদি কখনো সুযোগ পান তাহলে পলাশের মানুষের জন্য কিছু করতে চান, দাঁড়াতে চান এই অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে, দিতে চান বিনামূল্যে ডাক্তারি সেবা, সেই জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ডাঃ আকিল হায়দার জিদান মহামারী করনা ভাইরাসের সময় ছাত্র থাকাকালীন পলাশের মানুষের কথা ভেবে ছুটে এসেছিলেন এই অঞ্চলে। ভার্চুয়াল মেডিক্যাল ক্যাম্প স্থাপনের মাধ্যমে অনেক মানুষকে দিয়েছিলেন বিনামূল্যে ডাক্তারি সেবা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT