1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল একটি দলের সাথে: খোকন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার
Oplus_131072
45

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল একটি দলের সাথে। যে কারণে তাদের অনুপস্থিতিতে দুই দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে। তাই বলতে চাই প্রভু নয় ভারত আমাদের বন্ধু হবে, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক চাই। বিজিবির হাতে সীমান্তে কোন মানুষ মারা যায়নি, বরং বিএসএফ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে, ছোট রাষ্ট্র বলে ছোট করে দেখার সুযোগ নাই বলেও হুমকী দেন তিনি।

তিনি রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জেলার বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, যুগ্ন আহব্বায়ক তোফাজ্জল হোসেন মাষ্টার, ভিপি জলিল, আব্দুল বাসেত, ফারুক উদ্দিন ভূইয়াসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT