1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

ঘোড়াশালে উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৬৪ বার
80
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সরকারে বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার ঘোড়াশাল পৌরসভা প্রাঙ্গণে পৌরসভার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
ঘোড়াশাল পৌর মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধি, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী ও ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হক প্রমুখ। মতবিনিময় সভায় পৌর এলাকার ১৪ হাজার উপকারভোগী নারী পুরুষ উপস্থিত ছিলেন। 
এ সময় উপকারভোগীরা তাদের প্রাপ্ত সুবিধার সুফল, সংকট, সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন। বিধবা, প্রতিবন্ধি, বয়স্ক ভাতাসহ অন্যান্য সরকারি  সুবিধা পেতে যেসব হয়রানি পোহাতে হয় সেসব হয়রানি কিভাবে নির্মুল করা যায় সেসব বিষয়েও আলোচনা করেন অতিথিরা। 
আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT