1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

এডহক কমিটির সভাপতি হলেন ভাস্কর অলি মাহমুদ

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৪ বার
56

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার বেলাব উপজেলার ঐতিহ্যবাহী ধুকুন্দি ( ক্যাডেট কোর) উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন দেশের ইতিহাসের প্রথম ও সর্বোচ্চ উঁচু তর্জনী ভাস্কর্য ‘মুক্তির ডাক” এর নির্মাতা ও লেখক ভাস্কর অলি মাহমুদ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান এর আদেশ ক্রমে আজ এক প্রঙ্গাপন জারি করে আগামী ছয় মাসের জন্য ভাস্কর অলি মাহমুদকে সভাপতি, রাজীব পাঠান অভিভাবক সদস্য, সালাতুন বেগম অভিভাবক সদস্য মনোনীত হন৷

এর আগে ভাস্কর অলি মাহমুদ এই বিদ্যাপীঠের সভাপতি হিসেবে আগেও দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের নানামুখী উন্নয়ন মূলক কাজে নিজেকে জরিয়ে রাখেন। এলাকাবাসী এবং বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সকল অভিভাবক গন খুশী হন।

দ্বিতীয় বারের মতো মনোনীত সভাপতি ভাস্কর অলি মাহমুদ বলেন, আমি এর আগেও এই বিদ্যালয়ের সভাপতি ছিলাম।আমি সবাইকে একসাথে নিয়ে কাজ করব।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT