1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন নরসিংদীতে মুরগি বিক্রির টাকা আত্মসাৎ করতেই ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২ বেলাবতে বিএনপি প্রার্থীর ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ঘোড়াশালে আড়াই বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার ঘোড়াশালে শিশুকে ধর্ষণের অভিযোগ দেওয়ায় হামলা, লুটপাট ও মারধর, ধর্ষক গ্রেফতার শোষণমুক্ত সমাজ গড়তে ও ইসলামকে উপরে তুলতে একাই নির্বাচনের সিদ্ধান্ত : চরমোনাই পীর মিথ্যা আশ্বাস দিয়ে কোনদিন দেশ গঠন করা যায় না : মঈন খান বেলাবতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে পোল্ট্রি খামারির মরদেহ উদ্ধার

স্বামীকে নির্বাচনে বিজয়ী করতে সরে দাঁড়ালেন স্ত্রী

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪০ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : সংবাদ সম্মেলন করে নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আফরোজা সুলতানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি এই আসনের আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপের স্ত্রী।

আজ সোমবার দুপুরে পলাশ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আফরোজা সুলতানা। সকালে প্রতিক বরাদ্ধের সময় তিনি দোলনা প্রতিক পেয়ে ছিলেন।

সংবাদ সম্মেলনে আফরোজা সুলতানা বলেন, আওয়ামীলীগের নৌকার প্রার্থীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে ও সকল ষড়যন্ত্র রুখে দিতে আমি নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী-২ এর সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজীসহ আওয়ামীলীগ ও দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT