1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন নরসিংদীতে মুরগি বিক্রির টাকা আত্মসাৎ করতেই ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২ বেলাবতে বিএনপি প্রার্থীর ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ঘোড়াশালে আড়াই বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার ঘোড়াশালে শিশুকে ধর্ষণের অভিযোগ দেওয়ায় হামলা, লুটপাট ও মারধর, ধর্ষক গ্রেফতার শোষণমুক্ত সমাজ গড়তে ও ইসলামকে উপরে তুলতে একাই নির্বাচনের সিদ্ধান্ত : চরমোনাই পীর মিথ্যা আশ্বাস দিয়ে কোনদিন দেশ গঠন করা যায় না : মঈন খান বেলাবতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে পোল্ট্রি খামারির মরদেহ উদ্ধার নরসিংদীতে ৩০ জানুয়ারি নির্বাচনী জনসভায় আসবেন  চরমোনাই পীর

শোষণমুক্ত সমাজ গড়তে ও ইসলামকে উপরে তুলতে একাই নির্বাচনের সিদ্ধান্ত : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৪৫৫ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরা যখন এক বাক্স এক নীতিতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি, কিন্তু জামায়াত সে নীতি থেকে সরে গিয়েছে। আজ শোষণমুক্ত সমাজ গড়তে ও ইসলামকে উপরে তুলে ধরতে আমরা একাই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।” আসছে ১২ তারিখ নির্বাচনে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ্‌।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখান আয়োজনে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে টায় পুলিশ লাইন এলাকায় নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আরও বলেন, “দেশে আজ এক চরম ক্রান্তিকাল চলছে। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। দুর্নীতি ও দুঃশাসনে জাতি আজ অতিষ্ঠ। একটি শোষণমুক্ত, ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে পবিত্র কুরআন-সুন্নাহর শাসনের কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষে এবং ন্যায়ের পক্ষে হাতপাখা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। আমরা নির্বাচিত হলে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং সকল প্রকার জুলুমের অবসান ঘটানো হবে।”

নরসিংদী-১ (সদর-মাধবদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের প্রার্থী মাওলানা ওয়াজেদ হোসেন ভূঁইয়া, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের প্রার্থী মাওলানা ছাইফুল্লাহ প্রধান এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের প্রার্থী হাফেজ মাওলানা বদরুজ্জামান। এছাড়া স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা সভায় উপস্থিত থেকে দলীয় প্রার্থীদের পক্ষে সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, নরসিংদীর চারটি আসনেই হাতপাখার জোয়ার সৃষ্টি হয়েছে এবং জনতা পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। জনসভা শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT