1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

বেলাবতে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি রাবেয়া সম্পাদক হেনা নির্বাচিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮২ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বাংলাদেশ মহিলা পরিষদ, বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ১০ম উপজেলা সম্মেলনের কাউন্সিল অধিবেশন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখা সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১০ ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অধিবেশনে শোক প্রস্তাব পাঠ করেন বেলাব মহিলা পরিষদ সাংগঠনিক জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: ফওজিয়া মোসলেম, বাংলাদেশ মহিলা সাধারণ সম্পাদক ডাঃ মালেকা বানু, সহ-সভাপতি রেখা চৌধুরি, লক্ষ্মী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম, বেলাব উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজরুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান মাষ্টার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ খোকন মাহমুদ নির্ঝর’সহ প্রমুখ।

সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন নাজরীন হক হেনা, সংগঠন সম্পাদকের রিপোর্ট পেশ করেন নাজমুন্নাহার আমিনা, অর্থ সস্পাদের রিপোর্ট পেশ করেন পারভীন বেগম, লিগ্যাল-এইড সম্পাদকের রিপোর্ট পেশ করেন রোকসানা বেগম, অর্থ, প্রশিক্ষণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন খালেদা শারমিন। পরিচালনা করেন নাজমুন্নাহার।

সমাপনী অধিবেশনে বক্তব্য প্রদান শেষ করে রাবেয়া খাতুন শান্তিকে সভাপতি, নাজরীন হক হেনাকে সাধারণ সম্পাদক, আসপিয়া আক্তার হেনাকে সহ-সাধারণ সম্পাদক,খালেদা শারমিন কে সাংগঠনিক সম্পাদক, পারভীন বেগম কে অর্থ সম্পাদক, মিনতী রানী সূত্রধর কে আন্দোলন সম্পাদক, রোকসানা আক্তার কে লিগ্যাল এইড সম্পাদক, মায়া রানী দাসকে প্রশিক্ষণ সম্পাদক, শাজিনূর আক্তার কে প্রচার প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক শাহিনূর আক্তার’সহ ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: ফওজিয়া মোসলেম।

নেতৃবৃন্দ বলেন- বাংলাদেশ মহিলা পরিষদ তৃনমূল পর্যায়ে একটি গণনারী সংগঠন। এই সংগঠনটি ১৯৭০ সালে ৪ এপ্রিল কবি সুফিয়া কামালের নেতৃত্বে গড়ে উঠে। বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, গণতন্ত্র সুদৃঢ় করার প্রত্যয়ে ১৯৭২ সালের পবিত্র সংবিধানের আলোকে নারী-পুরুষের সমতাপূর্ণ রাষ্ট্র ও সমাজ গঠনে দৃঢ় সংকল্পবদ্ধ সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ।

তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সফলভাবে কাজ করে চলেছে। চার দশকের বেশী সময় ধরে নারীর অগ্রগতি সাধন করছে। তারপরও নরসিংদীর বেলাব সহ সারা দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নির্যাতন, উত্যক্ত, বাল্যবিবাহ, নারী পাচার, হত্যা, গুম বেড়েই চলেছে। তৃণমুল থেকে রাজধানী পর্যন্ত নারী-পুরুষের সহ-অবস্থান নিশ্চিত করতে হলে সংগঠনের সকল কর্মী-সংগঠকদেরকে আরো সক্রিয়ভাবে নিয়ম মেনে কাজ করতে হবে। তাহলেই সংগঠন শক্তিশালী হবে। তবেই বেলাব নারী সমাজকে সম্পৃক্ত করা সম্ভব হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT