1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

বেলাবতে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৩ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান একাডেমির ২০২২ ইং শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল, মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ ও ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় একাডেমির মাঠে পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে ও একাডেমির অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান একাডেমির সভাপতি হাজী মোঃ রহমত আলি মোল্লা।

আরও উপস্থিত ছিলেন সাহেরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বাছেদ,বিশিষ্ট সমাজ সেবক মোঃ হারুন অর রশিদ (বি.এ), নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মিলন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম বাবুল, মোঃ সেন্টু মিয়া, মোঃ জাকির হোসেন’সহ একাডেমির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT