1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় ছাত্র সমাজের নবনির্বাচিত সভাপতি আল মামুন, সম্পাদক আশরাফুল

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৪৭১ বার

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে আল মামুন ও সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বুধবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ছাত্রসমাজের নতুন কমিটি ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা সমূহের কাউন্সিলর ও ডেলিগেটবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রথম পর্বে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দ্বিতীয় পর্বে কাউন্সিলরবৃন্দ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনের জন্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’কে দায়িত্ব অর্পন করেন।

কাউন্সিলরবৃন্দের সিদ্ধান্তের আলোকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আগামী দুই বছরের জন্য জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আল মামুন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মারুফ ইসলাম তালুকদার (প্রিন্স), সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল ইসলাম ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. ইউসুফ’কে নির্বাচিত করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT