1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

‘সুযোগ পেলে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ রায়পুরা গড়ে তুলবো’ – জাহাঙ্গীর আলম বাদল

Reporter Name
  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৩০ বার

অজয় সাহা, রায়পুরা : নরসিংদীর রায়পুরায় মরহুম শহীদ জিয়ার স্মৃতি স্মরণে মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রায়পুরা পৌরসভা মাঠে থানাহাটি একাদশ বনাম কাশমিরহাটি একাদশের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় থানাহাটি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কাশমিরহাটি একাদশ টিম।

রায়পুরা পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীর আলম বাদল। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবো। জাতীয় নির্বাচনের প্রসঙ্গ এনে মিস্টার বাদল বলেন, বাংলাদেশে বর্তমানে নির্বাচনী হাওয়া বইছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত ২০১৮ সালে নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলাম। আগামীতেও দল থেকে মনোনয়ন চাইবো, দল যদি মনোনয়ন দেয় আর আপনাদের সেবা করার সুযোগ পাই তাহলে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও মানবিক রায়পুরা গড়ে তুলবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, রায়পুরা পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌরসভা সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হোসেন নাহিদ  মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সহ আরও অনেকে।

খেলা শেষে রানার্স আপ ও বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT