1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

শিবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৮৫ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মাফিজুল ইসলাম (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাফিজুল ইসলাম দুলালপুর ইউনিয়নের মানিকদী পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিফাত মিয়া (২৫) এবং গাফুর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৭০)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মাফিজুল ইসলাম ও প্রতিবেশী সিফাত মিয়া মানিকদী গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পলাশের চরসিন্দুরে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কাজ শিখতে যাচ্ছিলেন। দুলালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের গেইটের সামনে আসলে পরিষদ থেকে বের হওয়া বৃদ্ধা মনোয়ারা বেগমের সাথে ধাক্কা লাগলে পরিষদের সীমানা প্রাচীরের সাথে ধাক্কা লেগে মাফিজুল ইসলাম ও সিফাত মিয়া এবং মোটরসাইকেলের ধাক্কায় সড়কে লুটিয়ে পড়ে মনোয়ারা বেগম গুরুতর আহত হয় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় নেয়ার পথে মাফিজুল ইসলাম মারা যায়। আহত সিফাত মিয়া ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতালে এবং মনোয়ারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

দুলালপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা বলেন, আমি পরিষদে বসা ছিলাম বাইরে হট্টগোলের শব্দ শুনে বের হয়ে দেখি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে পড়ে আছেন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে খবর পাই মাফিজুল ইসলাম মারা গেছেন।

ওসি কোহিনূর মিয়া বলেন, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT