1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

ঘোড়াশালে নাজমুল ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৮৯ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : অবৈধ পাচার, চোরাচালান প্রতিরোধ, জ্বালানি তেলের সরবরাহ, মজুত ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতেনরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের নাজমুল সিএনজি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এই ফিলিং স্টেশনে নিয়োগ

নাজমুল সিএনজি ফিলিং স্টেশনে পলাশের জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাককে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ট্যাগ অফিসারদের জন্য একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে ফিলিং স্টেশনের দৈনিক মজুত রেজিস্টার, সংরক্ষণ ও যাচাই, ডিপো থেকে সরবরাহকৃত তেল সঠিকভাবে গ্রহণ ও হিসাব মিলানো, ডিপস্টিক – ডিপরডের মাধ্যমে সরবরাহকৃত তেল বুঝে নেওয়া, মিটার রিডিং ও বিক্রয় হিসাব পর্যবেক্ষণ এবং প্রতিদিন অন্তত তিন বার তদারকি করতে বলা হয়েছে।

পলাশ উপজেলার মোটরসাইকেল চালকরা জানান, আশা করি সরকারের এমন সিদ্ধান্ত অনুযায়ী ফিলিং স্টেশনটি আমাদের কাছে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করবেন। স্বচ্ছতা নিশ্চিত হলে কিছুটা হলেও আমাদের
ভোগান্তি কমে আসবে।

ফিলিং স্টেশনের মালিক নাজমুল হোসেন এ সিদ্ধান্ত স্বাগত জানিয়ে বলেন, চলমান পরিস্থিতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নির্দেশনা মেনে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT