1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৬১ বার

নিজস্ব প্রতিবেদক : এবার আরও ১৪ জেলায় নতুন করে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন তোফাজ্জল হোসেন মাস্টার। আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্টপতির আদেশক্রমে উপসচিব খন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা সংশোধিত জেলা পরিষদ আইন, ২০০০-এর সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, তোফাজ্জল হোসেন মাস্টার একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বর্তমানে নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আনোয়ার আলী এবং মাতার নাম জমিলা আক্তার খাতুন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT