1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বেলাবতে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৩৭ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস ২০২২ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। শেষ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস ‘এই স্লোগান কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালন করেছে বেলাব উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় বেলাব উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান ভূইয়া,

বেলাব উপজেলা প্রকৌশলী মোঃ সামসুল হক ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাব্বাচ্ছুম শাহ, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাওসার কাজল, পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান ইফরানুল হক ভূইয়া জামান’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সাংবাদিক বৃন্দ ও উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা- কর্মচারি বৃন্দ।

পরে অতিথিরা উপজেলা পর্যায়ের শেখ রাসেল দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT